August 27, 2026, 5:30 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা), এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন লায়ন খান আকতারুজ্জামান সচিব লায়ন ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান উদ্বোধক সচিব লায়ন ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান লায়ন সদস্য-সদস্যাদের মানবসেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান, উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান মিসেস ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে সচিব ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন ক্লাব প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মাসিক সভা ও মেম্বারশিপ সেমিনার ২২ আগস্ট

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মাসিক সভা ও মেম্বারশিপ সেমিনার ২২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩, বাংলাদেশের মাসিক সভা ও মেম্বারশিপ সেমিনার আগামী ২২ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর ৪৫ দিলকুশায় অবস্থিত ক্লাবের সেকেন্ড মিটিং লোকেশনে অনুষ্ঠিত হবে।

ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ক্লাবের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ মাসিক সভা ও মেম্বারশিপ সেমিনারের আয়োজন করা হয়েছে।সভায় সভাপতিত্ব করবেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। সভা সঞ্চালনা করবেন ক্লাবের সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাব চিফ অ্যাডভাইজার, খুলনা-৫ আসনের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি লায়ন আলী আসগর লবী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য লায়ন আমির এজাজ খান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও ক্লাব এক্সিকিউটিভ ডিরেক্টর লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্লাব প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান এবং ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন শেখ মনিরুজ্জামান।মাসিক সভা ও মেম্বারশিপ সেমিনারে ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য বৃদ্ধি, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।ক্লাব সংশ্লিষ্টরা জানান, একটি শক্তিশালী ও সক্রিয় সদস্যভিত্তি গড়ে তোলার মাধ্যমে সমাজসেবা ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। এ লক্ষ্যে মেম্বারশিপ সেমিনারে নতুন সদস্য অন্তর্ভুক্তি, সদস্যদের দায়িত্ব ও ভূমিকা এবং ক্লাবের সেবামূলক কার্যক্রমে সদস্যদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হবে।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “একটি সফল ক্লাবের অন্যতম শক্তি হলো সক্রিয় ও দায়িত্বশীল সদস্য। সদস্য বৃদ্ধি ও সদস্যদের দক্ষতা বিকাশের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে আমরা কাজ করছি। আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল সদস্যের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”আয়োজকরা জানান, সভায় ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি মেম্বারশিপ সেমিনারের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে।ক্লাবের পক্ষ থেকে মাসিক সভা ও মেম্বারশিপ সেমিনার সফল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT