স্টাফ রিপোর্টার :
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মাসিক সভা ও মেম্বারশিপ উন্নয়ন সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মাসিক সভা ও সদস্য উন্নয়ন সেমিনার ক্লাবের অস্থায়ী কার্যালয় ৪৫, দিলকুশা বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে মাসিক সভা ও সদস্য উন্নয়ন সেমিনারের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর নির্বাহী উপদেষ্টা ও ক্লাব পরিচালক লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, “মানুষ আসে আর চলে যায়, রেখে যায় স্মৃতি। কিন্তু রেখে যাওয়া স্মৃতি ও তার কীর্তি কখনো ভঙ্গুর নয়। মানবসেবাই আসল সেবা। মানুষকে ভালোবাসলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব।” এ সময় তিনি সকল লিও ও লায়ন সদস্য-সদস্যাদের মানবসেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাকির হাসান এবং বিএনপির নির্বাহী সদস্য লায়ন এলিজা জামান।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর জোন চেয়ারপারসন ও লিও সিটি অ্যাডভাইজার লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— লায়ন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন শেখ মনিরুজ্জামান, লায়ন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সমাজকর্মী অ্যাডভোকেট লায়ন সায়মা আক্তার, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন দেলওয়ার হোসেন, তরঙ্গ নিউজ এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, মানবাধিকার খবর এর নির্বাহী সম্পাদক রতন কুমার বিশ্বাস, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, লায়ন রোজিনা আক্তার, লায়ন ডাঃ রেজা প্রমুখ।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদ্য যোগদানকারী লায়ন সদস্য প্রফেসর ডঃ শেখ মোহাম্মদ মমিনুল আলম কে লায়ন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ।
Leave a Reply