বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মিজ্ আফরোজা খানম (রিতা), এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা), এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান। এ সময় তিনি ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে দেশের খাদ্য নিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে মিজ্ আফরোজা খানম (রিতা), এমপির নেতৃত্বে দেশের খাদ্য ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
Leave a Reply