August 27, 2026, 5:32 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা), এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন লায়ন খান আকতারুজ্জামান সচিব লায়ন ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান উদ্বোধক সচিব লায়ন ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান লায়ন সদস্য-সদস্যাদের মানবসেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান, উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান মিসেস ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে সচিব ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন ক্লাব প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান
আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান

আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান

Oplus_131072

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬: রাজধানীতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।

মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় দেশের সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয়।

আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সৌজন্য সাক্ষাতের সময় লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের চলমান বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান লায়ন্স ক্লাবের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT