নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আজ (১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার) এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬। বাংলা নববর্ষকে বরণ করে নিতে এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন ঘটাতে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল উচ্ছ্বাস, স্মৃতিচারণা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
নির্বাহী সদস্য রানা আবুল বাশার, দারা আবু জুবায়ের, শরিফুল ইসলাম শরিফ ও জুয়েল।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয়ের সুযোগ সৃষ্টি করে। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা, সম্মাননা প্রদান এবং নববর্ষের ঐতিহ্যবাহী আয়োজন।
Leave a Reply