নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর দিলকুশায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে সিদ্ধার্থ ভৌমিকের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার, চেয়ার সিটিং কমিটির (২০২৬-২০২৭) সভাপতি এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।
এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের জীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সার্টিফিকেট প্রদানকালে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়ে উপস্থিতদের মধ্যে মতবিনিময় হয়।
Leave a Reply