September 24, 2026, 10:04 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়

সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়

—দৈনিক ফলাফল সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার: আধুনিক প্রযুক্তিনির্ভর এই যুগেও সংবাদপত্র ও সাংবাদিকতা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। সংবাদপত্র ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক এবং একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয়। একটি দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যম সমাজের অনিয়ম-অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি জনমত গঠন, রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রামপুরার ৪৫৫, ডিআইটি রোড সংলগ্ন রামপুরা-বাড্ডা-হাতিরঝিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামপুরা-বাড্ডা-হাতিরঝিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর চৌধুরী ভোলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ মোস্তাফিজুর রহমান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন—এমন মত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অংশে তুলে ধরা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯৭৫-পরবর্তী সময়ে দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দেশের বিভিন্ন সংকটময় সময়ে মুক্তমত ও প্রতিবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতা একটি রাষ্ট্রের জবাবদিহিমূলক কাঠামো শক্তিশালী করতে সহায়ক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী ও দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা লায়ন হারুনর রশীদ দুলাল। টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও দৈনিক ফলাফল পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন খান আক্তারুজ্জামান, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা লায়ন শেখ মনিরুজ্জামান এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও কন্ট্রোলার শাখার কর্মকর্তা এবং দৈনিক ফলাফল পত্রিকার নির্বাহী সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, অধ্যাপক মিজানুর রহমান, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন মোহাম্মদ রায়হান উদ্দিন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আফজাল হোসেন, মোজাম্মেল হক চলন ও মেহেদী হাসান বাপ্পিসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার দায়িত্বশীলতা, গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT