মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ সাইদুর রহমান-কে সম্মাননা স্মারক ও লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করা হয়।
এই বিশেষ সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও আজীবন সদস্য বাংলা একাডেমি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), সদস্য ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক—আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
বিশেষ এই মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামান বলেন,
“মানবতার কল্যাণে কাজ করাই একজন প্রকৃত রাষ্ট্রকর্মীর দায়িত্ব। সচিব মহোদয় তা নিঃস্বার্থভাবে করে চলেছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য আমরা তাঁকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।”
এসময় সচিব মোঃ সাইদুর রহমান সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এই সম্মান শুধু আমার একার নয়—আমার সহকর্মী, পরিবার ও দেশবাসীর প্রেরণাতেই আমি কাজ করে যাচ্ছি। মানব সেবা আমার কর্তব্য ও নৈতিক দায়িত্ব বলে মনে করি।”
অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ, অনুপ্রেরণামূলক এবং মানবিক চেতনায় উজ্জীবিত এক দৃষ্টান্ত। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন মহৎ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Leave a Reply