September 24, 2026, 10:06 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মানব সেবায় অসামান্য অবদান: শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামানকে লায়ন্স ক্লাবের সম্মাননা স্মারক প্রদান

মানব সেবায় অসামান্য অবদান: শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামানকে লায়ন্স ক্লাবের সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার: মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান-কে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।

জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া এই কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার অবদানকে সম্মান জানানোর অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর কর্মদক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধের প্রতিফলনই তাকে জনসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই বিশেষ সম্মাননা স্মারকটি তাঁর হাতে তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর মাননীয় প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি শুধু লায়ন্স ক্লাবের নেতৃত্বেই নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর বহুমুখী সম্পৃক্ততা রয়েছে।

তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ধরনের সম্মাননা সমাজে অনুকরণীয় ব্যক্তিত্বদের উৎসাহিত করার পাশাপাশি জনসেবার প্রতি মানুষের আস্থা ও আগ্রহকে আরও দৃঢ় করে।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ভবিষ্যতেও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তিদের সম্মাননা প্রদানের এই ধারাবাহিকতা বজায় রাখবে—এই প্রত্যাশায় সমাজের সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT