August 27, 2026, 5:30 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা), এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন লায়ন খান আকতারুজ্জামান সচিব লায়ন ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান উদ্বোধক সচিব লায়ন ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান লায়ন সদস্য-সদস্যাদের মানবসেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান, উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান মিসেস ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে সচিব ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন ক্লাব প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান
সচিব লায়ন ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান

সচিব লায়ন ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান

Oplus_131072

আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নির্বাহী উপদেষ্টা লায়ন মোঃ ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সার্টিফিকেট প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক লায়ন খান রবিউল ইসলাম রবি।

সৌজন্যপূর্ণ এ সাক্ষাতে লায়ন্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং ভবিষ্যৎ সেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।

সার্টিফিকেট প্রদানকালে লায়ন মোঃ ওবায়দুর রহমান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি ক্লাবের বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।সাক্ষাৎ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT