August 27, 2026, 5:30 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা), এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন লায়ন খান আকতারুজ্জামান সচিব লায়ন ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান উদ্বোধক সচিব লায়ন ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান লায়ন সদস্য-সদস্যাদের মানবসেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান, উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান মিসেস ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে সচিব ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন ক্লাব প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান
লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে সচিব ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন ক্লাব প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান

লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে সচিব ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন ক্লাব প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান

Oplus_131072

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ বাংলাদেশের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনার-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়। শনিবার, ২২ আগস্ট ২০২৬ রাজধানীর ৪৫ দিলকুশা ক্লাবের মিটিং সেকেন্ড লোকেশনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কেক কাটার পর উদ্বোধক ক্লাব এক্সিকিউটিভ অ্যাডভাইজার ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব লায়ন মোঃ ওবায়দুর রহমানকে কেক খাওয়ান ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।

অনুষ্ঠানে লায়ন মোঃ ওবায়দুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে কেক খাওয়ানোর মুহূর্তটি উপস্থিত লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে। এ সময় উপস্থিত সবাই করতালি দিয়ে এ আনন্দঘন মুহূর্তকে স্বাগত জানান।

আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর বিভিন্ন সাংগঠনিক ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে ক্লাবটি সদস্য উন্নয়ন, মানবিক সেবা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধক লায়ন মোঃ ওবায়দুর রহমান তাঁর বক্তব্যে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্য উন্নয়ন ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬-২৭ লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী সদস্য ও ক্লাব ডিরেক্টর লায়ন এলিজা জামান, জোন চেয়ারপারসন ও ক্লাব প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন শেখ মনিরুজ্জামানসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

কেক কাটার এ আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানের এ আনন্দঘন মুহূর্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনারকে আরও প্রাণবন্ত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT