স্টাফ রিপোর্টার অনলাইন
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫বি-৩ বাংলাদেশের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনার-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়। শনিবার, ২২ আগস্ট ২০২৬ রাজধানীর ৪৫ দিলকুশা ক্লাবের মিটিং সেকেন্ড লোকেশনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব এক্সিকিউটিভ অ্যাডভাইজার ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব লায়ন মোঃ ওবায়দুর রহমান।
কেক কাটার পর আনন্দঘন মুহূর্তে অনুষ্ঠানের উদ্বোধক সচিব লায়ন মোঃ ওবায়দুর রহমানকে কেক খাওয়ান লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত অতিথি ও ক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যরা করতালির মাধ্যমে মুহূর্তটিকে আনন্দময় করে তোলেন। কেক কাটার এ আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে লায়ন শেখ মোস্তাফিজুর রহমান উপস্থাপনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর জোন চেয়ারপারসন, দৈনিক ফলাফলের প্রকাশক ও সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী সোসাইটির প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের চেয়ারম্যান এবং বাংলা একাডেমির আজীবন সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬-২৭ লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী সদস্য ও ক্লাব ডিরেক্টর লায়ন এলিজা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনারে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্য বৃদ্ধি, ভবিষ্যৎ সেবামূলক কর্মসূচি এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ক্লাবের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
কেক খাওয়ানোর এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে এবং ক্লাবের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
Leave a Reply