গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় এম. রশিদুজ্জামান মিল্লাতকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান। এ সময় তিনি ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন তরঙ্গ জাতীয়তাবাদ দল বিএনপি’র নির্বাহী সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক ও দৈনিক পুঁজিবাজারের উপদেষ্টা সম্পাদক লায়ন এলিজা জামান।
সৌজন্য সাক্ষাৎকালে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন, সম্ভাবনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বিমান পরিবহন ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তাঁর নেতৃত্বে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত আরও সমৃদ্ধ ও গতিশীল হবে এবং দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে এ খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Leave a Reply