অনুষ্ঠানের একপর্যায়ে ক্লাব এক্সিকিউটিভ অ্যাডভাইজার ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব লায়ন ওবায়দুর রহমানের সহধর্মিণী মিসেস ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানানো হয়।
ক্লাব ডিরেক্টর, ডিস্ট্রিক্ট গভর্নর টু অ্যাডভাইজার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী সদস্য লায়ন এলিজা জামান আনুষ্ঠানিকভাবে তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন। এ সময় উপস্থিত অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান।
সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম, ক্লাব এক্সিকিউটিভ অ্যাডভাইজার ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব লায়ন ওবায়দুর রহমানসহ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের মানবসেবা, নেতৃত্ব বিকাশ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রতি সম্মান ও সমর্থনের প্রতীক হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত সবাই করতালির মাধ্যমে এ আনন্দঘন মুহূর্তকে স্বাগত জানান।
Leave a Reply