August 27, 2026, 5:32 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা), এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন লায়ন খান আকতারুজ্জামান সচিব লায়ন ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান উদ্বোধক সচিব লায়ন ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান লায়ন সদস্য-সদস্যাদের মানবসেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান, উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান মিসেস ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে সচিব ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন ক্লাব প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান
তারুণ্যের জোসনা বিলাস উদযাপনে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি-৩-এর টাঙ্গুয়ার হাওর ভ্রমণ

তারুণ্যের জোসনা বিলাস উদযাপনে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি-৩-এর টাঙ্গুয়ার হাওর ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উদ্দীপনা, সৌহার্দ্য ও নেতৃত্ব বিকাশের প্রত্যয়ে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি-৩-এর উদ্যোগে “তারুণ্যের জোসনা বিলাস” শীর্ষক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে সুনামগঞ্জের নয়নাভিরাম টাঙ্গুয়ার হাওরে।

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রামসার সাইট। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও অপরূপ জলরাশির জন্য সুপরিচিত এই হাওরে আয়োজনটি অংশগ্রহণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।এ আয়োজনে ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর বিভিন্ন লিও ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রকৃতির সান্নিধ্যে পারস্পরিক বন্ধন, নেতৃত্বের বিকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন লিও সদস্যদের মধ্যে ঐক্য, নেতৃত্বের গুণাবলি এবং মানবসেবার আদর্শকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT