August 27, 2026, 5:30 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা), এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন লায়ন খান আকতারুজ্জামান সচিব লায়ন ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান উদ্বোধক সচিব লায়ন ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান লায়ন সদস্য-সদস্যাদের মানবসেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান, উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান মিসেস ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে সচিব ওবায়দুর রহমানকে কেক খাওয়ালেন ক্লাব প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান
ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের কাউন্সেলর মিস মোরাকোট উইরাওংফর্ম-এর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের কাউন্সেলর মিস মোরাকোট উইরাওংফর্ম-এর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এ এক বিশেষ মুহূর্তে ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের কাউন্সেলর মিস মোরাকোট উইরাওংফর্ম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান এবং GET কো-অর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। উভয়েই ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

উল্লেখ্য, ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনীতে থাইল্যান্ডের ৫৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনীটি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT