নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মোঃ ওবায়দুর রহমান নিয়োগ পাওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল রোববার (৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে এক শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর চার্টার প্রেসিডেন্ট ও এড্রেস এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন লায়ন মোস্তাফিজুর রহমান।
শুভেচ্ছা বিনিময়কালে নবনিযুক্ত সচিব মোঃ ওবায়দুর রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়। উপস্থিত লায়ন নেতৃবৃন্দ তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতিশীলতা ও জনকল্যাণমূলক উদ্যোগ প্রত্যাশা করেন।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সামাজিক, সেবামূলক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সদস্য, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশনের সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপের সদস্য, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
নবনিযুক্ত সচিব মোঃ ওবায়দুর রহমান তার নতুন দায়িত্বে দেশের আবাসন ও গণপূর্ত খাতের উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
Leave a Reply