September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সচিবের দৃষ্টি আকর্ষন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সচিবের দৃষ্টি আকর্ষন

অনলাইন ডেস্ক

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক এ প্রকল্পটি অনুমোদিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী খুলনা জেলা এলজিইডির মাধ্যমে দিঘলিয়া উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। অনুমোদিত প্রকল্পের আওতায় মিরেরডাঙ্গা খেয়াঘাট হতে ব্রক্ষগাতী গ্রাম সড়ক চেইঃ ০০-১২৫০ মিটার।

এ সড়কটির রাস্তার আইডি নম্বর ২৪৭৪০৫০৭৪। প্রকল্পটির জন্য মোট প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ০৫ লাখ ৯০ হাজার ৫৮৫ টাকা।

এলজিইডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ ও নিরাপদ হবে।

বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে এ সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সড়ক উন্নয়নের ফলে দিঘলিয়া উপজেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

দিঘলিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হবে।

স্থানীয় এলাকাবাসী এ প্রকল্প অনুমোদনে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT