September 24, 2026, 10:58 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দেশের প্রথম ও একমাত্র বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন-২০২৬ গত ১৭ জুলাই, শুক্রবার রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেটে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর সভাপতি রাজু আলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। পরে তিনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন-২০২৬-এর নতুন কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর প্রধান মুখপাত্র খান নজরুল ইসলাম হান্নান, দৈনিক স্বদেশ বিচিত্রা-র সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম, বিজেইউসি স্থায়ী পরিষদের সদস্য মো. বশিরুজ্জামান খান, শফিকুর রহমান ও কাজী ফারুক, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ও ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার প্রকাশক ওমর ফারুক জালাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাঈদ মাহমুদ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট বোর্ডের মহাপরিচালক মঈনুর রশিদ চৌধুরী, আইন সহায়তা কেন্দ্র ও মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল আলম এবং বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো. দুলাল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও GET Coordinator।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ, নৈতিক সাংবাদিকতার বিকাশ এবং জাতীয় উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের আগামী দিনের কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT