ঢাকা, ২৩ জুলাই ২০২৬: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি, রয়্যাল থাই দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, থাইল্যান্ডের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, দেশের শীর্ষ ব্যবসায়ী, উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে সুদৃঢ়। বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সংস্কৃতি এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।
রয়্যাল থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগ (DITP)-এর আয়োজনে এবং ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের বাণিজ্যিক বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে থাইল্যান্ডের ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন Chief Governance & Legal Strategy Adviser – President’s Office হিসেবে দায়িত্ব পালনকারী এবং Universal Humanity Foundation (UHF) Canada, Universal Global Institute (UGI) Canada, TrainEX Global AI Innovation (TGAI) Canada ও CHC Hi-Tech Solutions Canada-এর প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম. কে. কারলাম অন্তু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান ও GET কো-অর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর চার্টার প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ এবং তরঙ্গ নিউজ-এর প্রকাশক লায়ন দেলোয়ার হোসেন।
Leave a Reply