July 25, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১

মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নবগঠিত সরকারের সাফল্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ রমজান ১৪৪৭ হিজরি, ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলের কনফারেন্স লাউঞ্জে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, সাবেক উপদেষ্টা (ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবি) ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক শিকদার, জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সহ-সভাপতি ও সাবেক উপ-কর কমিশনার মোঃ মোকাররম হোসেন, নওগাঁর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলাম, নিপসমের অধ্যাপক ড. মোঃ গোলাম ছারোয়ার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা এবং সাবেক ছাত্রনেত্রী ও সমাজসেবক মর্জিনা সুলতানা পনু।

এছাড়াও সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক মোঃ নুরুদ্দিন মিয়া, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট কবি-লেখক মুন্সি ওয়াজিউল হক শরীফ, সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান আকন্দ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুন নাহার হ্যাপি, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, লাকসাম পৌর বিএনপির সহ-সভাপতি ও জিসাফের কেন্দ্রীয় সদস্য মোঃ কামাল মিয়া এবং জিসাফের কেন্দ্রীয় সদস্য ডা. এম এ শাহজাহান মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিসাফের কার্যকরী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য প্রফেসর আকবর সিরাজী। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও জিসাফের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মোঃ এমদাদ হোসেন।

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের সভাপতি ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রবিউল হোসেন রবির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান দীপু।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস কল্যাণ সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আন্তর্জাতিক ব্যবসা ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT