September 24, 2026, 11:42 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মানবসেবায় বিশেষ অবদানে মুস্তফা রফিকুল ইসলামকে সম্মাননা

মানবসেবায় বিশেষ অবদানে মুস্তফা রফিকুল ইসলামকে সম্মাননা

অনলাইন ডেস্ক

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফ্লোরা সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা রফিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকার জন্য তাঁকে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর পিন পরিয়ে দেন ঢাকা–১৭ অনলাইন মিডিয়া সেল-এর সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন। পাশাপাশি তিনি উপদেষ্টা ও আজীবন সদস্য বাংলা একাডেমি, সদস্য বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুস্তফা রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য।

সমাপনী বক্তব্যে অতিথিরা আশা প্রকাশ করেন, মানবকল্যাণে তাঁর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT