September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বাংলাদেশ স্কাউটস অ্যান্ড গাইড ফেলোশিপের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস অ্যান্ড গাইড ফেলোশিপের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক


বাংলাদেশ স্কাউটস অ্যান্ড গাইড ফেলোশিপ (বিএসজিএফ)-এর উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল এলাকায় এফডিসি বোটঘাট সংলগ্ন স্থানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএসজিএফ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সামছ খান, BSP, afwc, PSC, PEng, PGD (অব:)।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, যুগ্ম সম্পাদক এম এ ওয়াহেদ, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন ও মোঃ মুস্তফা কামাল। এছাড়াও জীবন সদস্য এম এস আলম, মোঃ হেদায়েত উল্ল্যাহ, মোঃ আবুল হাসেম সরদার, ডা. মমতাজ খানম সহ অন্যান্য সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

বিএসজিএফ দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে। সংগঠন সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের পরিবেশ ও সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT