September 24, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সাবমার্সিবলযুক্ত গভীর নলকূপ স্থাপনের আবেদন

নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সাবমার্সিবলযুক্ত গভীর নলকূপ স্থাপনের আবেদন

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলায় নিরাপদ ও পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সাবমার্সিবলযুক্ত গভীর নলকূপ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।

জানা যায়, এর আগে গত ৭ এপ্রিল ২০২৫ ইং তারিখে স্মারক নং ৪৬.০৩.০০০০.০০১.০৭.৩১৯.১৮-৫৫৬৭৫ এর মাধ্যমে রাজস্ব বাজেটের আওতায় ০১ (এক) টি গভীর নলকূপ স্থাপনের একটি পত্র প্রদান করা হয়। যার নাম জনাব জাহানারা আক্তার গ্রামঃ দিঘলিয়া (খান বাড়ি), উপজেলাঃদিঘলিয়া, জেলাঃখুলনা তবে উক্ত আবেদনপত্রে সাবমার্সিবলযুক্ত গভীর নলকূপ স্থাপনের অনুমোদন না থাকায় প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এ কারণে জরুরি ভিত্তিতে সাবমার্সিবলযুক্ত গভীর নলকূপ স্থাপনের অনুমোদন প্রদানের জন্য পুনঃরায় ২২ জানুয়ারী, ২০২৬ ইং তারিখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) সচিবের নিকট আবেদন জানানো হয়েছে।

আবেদনটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাবরে দাখিল করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান পানির উৎস পর্যাপ্ত ও কার্যকর না হওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত সুপেয় পানির সংকটে ভুগছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, সাবমার্সিবলযুক্ত গভীর নলকূপ স্থাপন করা হলে নিরাপদ পানির সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে এবং এলাকাবাসী দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও মানবিক বিবেচনায় আবেদনটি অনুমোদনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT