September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও স্মৃতিচারণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও স্মৃতিচারণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন আপোষহীন ভূমিকা পালনকারী দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (০২ জানুয়ারি, ২০২৫) বাদ এশার নামাজের পর রাজধানীর নয়াপল্টনের মিডনাইট সান-৩ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে এ মিলাদ, দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩) এর জয়েন্ট সেক্রেটারী লায়ন সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিপি মো. শহিদুল ইসলাম শহিদ।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী, বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের পুনরুদ্ধার কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT