September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির গভীর শোক

গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা হিসেবে খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতি।

আজ এক যৌথ শোক বার্তায় সমিতির সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ও দীপ্তিমান ব্যক্তিত্ব। দেশের গণতান্ত্রিক আন্দোলন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “তাঁর ইন্তেকালের মাধ্যমে দেশ এক নির্ভীক গণতান্ত্রিক নেতা, নিখাদ জাতীয়তাবাদী, মহান দেশপ্রেমিক এবং সর্বজনশ্রদ্ধেয় অভিভাবককে হারাল। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

শোক বার্তায় ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজনসহ তাঁর অগণিত রাজনৈতিক সহযোদ্ধা, অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তাঁরা পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।

বার্তা প্রেরক:
লায়ন খান আকতারুজ্জামান
দপ্তর সম্পাদক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT