July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
BRTA ড্রাইভারদের বদলি নীতিমালা কঠোর বাস্তবায়নের দাবি

BRTA ড্রাইভারদের বদলি নীতিমালা কঠোর বাস্তবায়নের দাবি

অনলাইন ডেস্ক বাংলাদেশ সড়ক পরিবহন খাতের গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (BRTA)-এর ড্রাইভারদের মধ্যে বদলি নীতিমালা বাস্তবায়ন নিয়ে অসন্তোষ বাড়ছে। বিভিন্ন সার্কেলে কর্মরত সাধারণ ড্রাইভাররা অভিযোগ করেছেন, প্রচলিত নীতিমালা থাকা সত্ত্বেও বাস্তবে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না, যার ফলে তৈরি হচ্ছে বৈষম্য ও হতাশা।

বর্তমান নীতিমালা অনুযায়ী, একজন ড্রাইভার সর্বোচ্চ ৫ বছর ঢাকা মেট্রো সার্কেলে কর্মরত থাকতে পারেন। এই নিয়মের উদ্দেশ্য হলো সকল ড্রাইভার যেন পর্যায়ক্রমে রাজধানীতে কাজ করার সুযোগ পান এবং কেউ দীর্ঘদিন একই স্থানে থেকে বিশেষ সুবিধা ভোগ করতে না পারেন।

তবে অভিযোগ উঠেছে, কিছু ড্রাইভার ঊর্ধ্বতন মহলের তদবিরের মাধ্যমে ৫ বছরের সীমা অতিক্রম করে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত ঢাকা সার্কেলেই কর্মরত থাকছেন। এতে করে জেলা ও দূরবর্তী অঞ্চলে কর্মরত ড্রাইভাররা দীর্ঘদিন আবেদন করেও ঢাকায় বদলির সুযোগ পাচ্ছেন না। সংশ্লিষ্টদের মতে, এ পরিস্থিতি কর্মক্ষেত্রে অসন্তোষ, বৈষম্য এবং মনোবলহীনতার সৃষ্টি করছে।

এ প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ড্রাইভাররা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—ঢাকা মেট্রো সার্কেলে ৫ বছরের বেশি সময় কর্মরতদের দ্রুত বদলি, জ্যেষ্ঠতা অনুযায়ী স্বচ্ছ তালিকা প্রণয়ন ও প্রকাশ, তদবিরমুক্ত বদলি প্রক্রিয়া নিশ্চিত করা এবং জেলা পর্যায়ের ড্রাইভারদের পর্যায়ক্রমে ঢাকায় পদায়নের ব্যবস্থা করা।

ড্রাইভাররা আরও জানান, তারা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ মাননীয় প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নিকট লিখিতভাবে উপস্থাপন করেছেন। তারা আশা করছেন, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে বদলি নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হলে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং কর্মপরিবেশে শৃঙ্খলা ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT