বাংলার নিউজ ৭১ ডেস্ক: গত ০৪ জুলাই ২০২৫, শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ স্কাউট ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফেলোশিপ সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আয়োজনে সৃষ্টি হয় হৃদ্যতাপূর্ণ মিলনমেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেলোশিপের সাধারণ সম্পাদক মুকুল আনেয়ার এবং প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন এম ওয়াহেদ রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেজবাহউদ্দিন জনি ও ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, যিনি বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের একজন আজীবন সদস্য।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান-কে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সম্মানসূচক পিন পরিয়ে সম্মাননা প্রদান করা হয়, যা ছিল অনুষ্ঠানের এক অনন্য দৃষ্টান্ত।
আলোচনায় অতিথিবৃন্দ স্কাউট আন্দোলনের সমাজে অবদান, ভবিষ্যৎ রূপরেখা ও মানবিক গুণাবলিসম্পন্ন প্রজন্ম গড়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ অংশে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং মিলন ভোজ, যা দিনটির পরিপূর্ণতা এনে দেয়।
Leave a Reply