July 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনী ২০২৫: সৌহার্দ্য, সম্মাননা ও সাংস্কৃতিক উন্মাদনায় এক আনন্দঘন দিন

বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনী ২০২৫: সৌহার্দ্য, সম্মাননা ও সাংস্কৃতিক উন্মাদনায় এক আনন্দঘন দিন

বাংলার নিউজ ৭১ ডেস্ক: গত ০৪ জুলাই ২০২৫, শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ স্কাউট ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফেলোশিপ সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আয়োজনে সৃষ্টি হয় হৃদ্যতাপূর্ণ মিলনমেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেলোশিপের সাধারণ সম্পাদক মুকুল আনেয়ার এবং প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন এম ওয়াহেদ রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেজবাহউদ্দিন জনি ও ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, যিনি বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের একজন আজীবন সদস্য।

উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি ও বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক—আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান-কে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সম্মানসূচক পিন পরিয়ে সম্মাননা প্রদান করা হয়, যা ছিল অনুষ্ঠানের এক অনন্য দৃষ্টান্ত।

আলোচনায় অতিথিবৃন্দ স্কাউট আন্দোলনের সমাজে অবদান, ভবিষ্যৎ রূপরেখা ও মানবিক গুণাবলিসম্পন্ন প্রজন্ম গড়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ অংশে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং মিলন ভোজ, যা দিনটির পরিপূর্ণতা এনে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT