বাংলার নিউজ ৭১ ডেস্ক | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫) স্থানীয় সরকার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) জেলা পরিষদ কুষ্টিয়া মুকুল কুমার মিত্রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাতে দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, মানবিক সেবা সম্প্রসারণ এবং সামাজিক নেতৃত্বের বিষয়গুলো নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। সাক্ষাৎ শেষে মুকুল কুমার মিত্রকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন উপহার দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বহু বছর ধরে দেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সক্রিয় সদস্য। এছাড়াও তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply