July 25, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনে নতুন প্রাণের সঞ্চার, ১০ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনে নতুন প্রাণের সঞ্চার, ১০ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত

স্টাফ রিপোর্টার:
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল আরও গতিশীল করার লক্ষ্যে আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ বাংলাদেশ সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা) লায়ন মোহাম্মদ আবুল কালামের আন্তরিক ও সক্রিয় সহযোগিতায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এ একযোগে ১০ জন নতুন রেগুলার সদস্য যোগদান করেন।

নবনিযুক্ত সদস্যরা হলেন—
রোজিনা আক্তার (২৭১৫৯৭৮৩), মো. মোস্তাফিজুল আজম মামুন (২৭১৫৯৭৮৬), মোসা. জান্নাতুল ফেরদৌস (২৭১৬৪৩৬৮), মো. মতিউর রহমান (২৭১৮৪০৯৬), মো. রানা এজাজ করিম (২৭১৮৪০৯৬), লুৎফর রহমান (২৭১৮৮৬৮৬), কেএম মারুফুর রহমান দিপু (২৭১৮৪১৬০), রবিউল ইসলাম আউলাদ (২৭১৮৪১০৫), মো. ইমরুল কায়সার (২৭১৮৪১৭৩) ও মো. সামছুল ইসলাম (২৭১৯০৯৬৪)।

নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মানবকল্যাণে অবদান রাখার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে নবনিযুক্ত সদস্যরা লায়ন্স আদর্শে নিজেদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন মোহাম্মদ আবুল কালামকে সম্মাননা সূচক *লায়ন্স ইন্টারন্যাশনাল স্টার পিন* পরিয়ে সম্মানিত করেন আলহাজ্জ লায়ন খান আকাতারুজ্জামান, এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা।

আলহাজ্জ লায়ন খান আকাতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তিনি বাংলা একাডেমি, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আজীবন বা সম্মানিত সদস্য।

অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সমাজসেবায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT