September 25, 2026, 12:20 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মহান বিজয় দিবসে ‘দৈনিক বিজনেস ফাইল’-এর উদ্যোগে আর্থ-সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে ‘দৈনিক বিজনেস ফাইল’-এর উদ্যোগে আর্থ-সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে দৈনিক বিজনেস ফাইল–এর উদ্যোগে পত্রিকাটির বার্তা কক্ষে “বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও বিজয় দিবস” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য এবং সমসাময়িক বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামুল কবীর, প্রধান কর্মকর্তা (সদ্য সাবেক), পিআইডি, তথ্য মন্ত্রণালয়। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জাতীয় উন্নয়নে ইতিবাচক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আলহাজ্জ মোহাম্মদ বজলুর রহমান, সিআইপি, চেয়ারম্যান—এমআর গ্রুপ ও সাবেক পরিচালক, এফবিসিসিআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিফ শামিম, ডিএমডি—ল্যাবএইড গ্রুপ; মশিউর রহমান, সভাপতি—আইবিসিসিআই; মাহবুব ইসলাম রুনু, সাবেক পরিচালক—এফবিসিসিআই; এম এ সাত্তার খান, চেয়ারম্যান—সাত্তার গ্রুপ; মো. কামরুল ইসলাম ও দেওয়ান নাসিরুল হক, পরিচালক—রিহ্যাব; এম এন শাহীন, সিইও—পেনিনসুলা কনসোর্টিয়াম; মোহাম্মদ উল্লাহ পলাশ, এফবিসিসিআই নেতা; এবং কামরুজ্জামান মৃধা, সিইও—ডালাস গ্লোবাল ইনভেস্টমেন্ট।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট—লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও উপদেষ্টা—লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্যসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, স্কাউট গাইড ফেলোশিপ এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সদস্য। তাঁর বক্তব্যে বিজয় দিবসের চেতনায় মানবিক মূল্যবোধ, সমাজসেবা ও নেতৃত্বের দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএমই সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম খান ট্রফি। স্বাগত বক্তব্য রাখেন এস এস মোদক, ব্যবস্থাপনা সম্পাদক—দৈনিক বিজনেস ফাইল। অনুষ্ঠান উপস্থাপনা করেন অভি চৌধুরী, সম্পাদক—দৈনিক বিজনেস ফাইল।

বক্তারা বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা বিকাশ এবং টেকসই অগ্রগতিতে সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT