September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৫ জুন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা।

বিবৃতিতে তিনি বলেন, “পরিবেশ শুধু প্রকৃতির বিষয় নয়, এটি মানবসভ্যতার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, দেশের পরিবেশ, বন ও জলবায়ু সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, বর্তমানে পরিবেশ দূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী নানা সংকট দেখা দিয়েছে। তাই বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি উল্লেখ করেন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় ১৯৭৪ সালে এবং প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হয়ে আসছে। এ উপলক্ষে দেশে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সেমিনার ও সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “পরিবেশ রক্ষা ছাড়া টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। আসুন, আমরা সবাই একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে একযোগে কাজ করি।”

তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT