পিপলস ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের কোম্পানী সেক্রেটারী ও বৃহত্তর খুলনা সমিতির জীবন সদস্য শেখ মো: সরফরাজ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মানব সেবায় অবদান রাখার জন্য শেখ মো: সরফরাজ হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তাঁকে শুভেচ্ছা স্মারক হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করেন।
এই সাক্ষাৎ বৃহত্তর খুলনা সমিতি ও লায়ন্স ক্লাবের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply