বাংলার নিউজ ৭১
খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এবং সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। সোমবার (৩ ফেব্রুয়ারি) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দিঘলিয়া উপজেলার সামগ্রিক উন্নয়ন, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লায়ন্স ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দিঘলিয়ার উন্নয়নে ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লায়ন্স ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, “দিঘলিয়া উপজেলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরের লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় আগামী দিনে দিঘলিয়াকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপ দেওয়া সম্ভব হবে।”
এর আগে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ছাড়াও বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, সহ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, এস এম শামীম, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে প্রমুখ।
Leave a Reply