September 24, 2026, 10:07 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ

দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২২ বছর পর খুলনা সফরে আসেন। এ উপলক্ষে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বেলা ১১টায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়। জনসভায় বেলা ১২টায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনা নগরীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও জেলা থেকে নেতাকর্মীরা মিছিল, ব্যানার ও স্লোগানসহ জনসভাস্থলে জড়ো হতে থাকেন।

বিএনপি নেতারা জানান, জনসভায় তারেক রহমান খুলনার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, দক্ষিণাঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়ন, তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রিন ও ক্লিন খুলনা গড়ার অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে তিনি খুলনার সার্বিক উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখাও উপস্থাপন করেন।

এছাড়াও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, নতুন ইকোনমিক জোন স্থাপন এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনা তার বক্তব্যে গুরুত্ব পায় বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম খুলনা সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা মনে করছেন, এই সফর দলীয় ঐক্য সুদৃঢ়করণ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনসভায় আরও বক্তব্য রাখেন খুলনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান, খুলনা-২ আসনের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের আলী আজগর লবী এবং খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান।

উক্ত অনুষ্ঠানে বিএনপির অনলাইন মিডিয়া সেলের সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফরে এসেছিলেন। সে সময় তিনি নগরীর জিয়া হল অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

আরও উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ছাড়াও বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT