September 24, 2026, 10:05 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
দিঘলিয়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে আবেদন — এখনো নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ

দিঘলিয়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে আবেদন — এখনো নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ

খুলনা প্রতিনিধি

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার হরতকি তলায় সাংবাদিক শহিদুল ইসলামের বাড়ির পূর্বদিক থেকে শুরু করে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে ১৩ আগস্ট, ২০২৫ আনুষ্ঠানিক আবেদন করা হয় এবং সংশিলিষ্ট কর্তৃপক্ষ আবেদনপত্রটি গ্রহণ করে।

এলাকাবাসী রিসিভিং কপি বিভিন্ন জাতীয় সংবাদ পত্রিকায় প্রকাশ করেছে। আবেদনটির আইডি নং ২৪৭৪০৫২৩৭, এবং এতে রাস্তার দৈর্ঘ্য ৮২৩ মিটার হিসেবে উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

প্রায় ১৫ বছর ধরে স্থানীয় জনসাধারণ এই রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি। বর্ষাকালে কাদা-পানিতে চলাচল চরমভাবে ব্যাহত হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে, যার অনুলিপি দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (উন্নয়ন) এর ব্যক্তিগত কর্মকর্তা এবং যুগ্ম সচিব (উন্নয়ন) এর ব্যক্তিগত কর্মকর্তার দপ্তরে দৃষ্টি আকর্ষণের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT