September 24, 2026, 10:07 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
খুলনায় প্রবাসী আরিজুল ইসলামের বসতবাড়ির জমি শ্রেণি পরিবর্তনের আবেদন

খুলনায় প্রবাসী আরিজুল ইসলামের বসতবাড়ির জমি শ্রেণি পরিবর্তনের আবেদন

খুলনা জেলার দিঘলিয়া থানার প্রবাসী খান আরিজুল ইসলাম ইস্তিক তাঁর দীর্ঘদিনের বসতভিটার জমিকে “বসতবাড়ি” শ্রেণিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

তিনি জানান, বি.আর.এস ৩৯৬ নং খতিয়ানভুক্ত দাগ নং ৩৭২৪-এর মধ্যে মোট ৩৬ শতকের মধ্যে ৩৫.১২৫ শতক জমি তিনি ক্রয় করেন। জমির চারপাশে টিনের বেড়া নির্মাণ করে সেখানে একটি টয়লেট, ডিপ টিউবওয়েল ও বৈদ্যুতিক মিটার স্থাপন করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

সরকারি নীতিমালা অনুসারে নিয়মিত খাজনা পরিশোধের পাশাপাশি জমিটি তিনি সবসময় বসতবাড়ি হিসেবেই ব্যবহার করছেন। এর মধ্যে ৩ শতক জমি ইতোমধ্যে “বাড়ি শ্রেণি” ভুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে তিনি বাকি ২০ শতক জমি “বসতবাড়ি শ্রেণি” হিসেবে অন্তর্ভুক্ত করার এবং উক্ত জমির খাজনা পরিশোধের অনুমতি প্রদানের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে তিনি ২৬ অক্টোবর ২০২৫ তারিখে খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক এবং ২৭ অক্টোবর ২০২৫ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট লিখিত আবেদন করলে উক্ত তারিখে গৃহীত হয়। বর্তমানে আবেদন খানা আরডিসি খুলনা দপ্তরে জমা রয়েছে।

প্রবাসী আরিজুল ইসলাম আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তাঁর দীর্ঘদিনের বসতভিটার জমিকে “বাড়ি শ্রেণি” হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT