July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিবের সাথে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিবের সাথে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব মোঃ খলিলুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সমাজসেবী ও ব্যবসায়ী আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। সাক্ষাৎকালে দুইপক্ষ স্থানীয় সরকার এবং সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি এবং খুলনা ফটোগ্রাফী সোসাইটির আজীবন সদস্য।

সাক্ষাৎকালে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান উল্লেখ করেন, “সমাজের সেবা এবং যুব সমাজের নেতৃত্ব গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। আমরা সচেতন নাগরিক হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও সংযুক্ত রয়েছেন বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবেও। তার বহুমুখী সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের কারণে তিনি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে স্বীকৃত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT