নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুমার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়।
দোয়া ও মাহফিলে দেশ ও জাতির জন্য তাঁর সংগ্রামী ভূমিকা ও নেতৃত্ব স্মরণ করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে।
আগামী বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬ ইং, বিকাল ৪টা (আসর নামাজ বাদে) ঢাকার মিরপুর-২ এর বড়বাগ এলাকায় অবস্থিত সুন্দরবন ভবনে (ঠিকানা: ৭/৩/এ, বড়বাগ, মিরপুর-২, ঢাকা-১২১৬) এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি এম. এ. সালাম এবং সঞ্চালনা করবেন খান রবিউল ইসলাম রবি। এতে উপস্থিত থাকবেন সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্জ আলী আজগর লবী এবং উপদেষ্টা ড. ফরিদুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সমিতির পক্ষ থেকে সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হয়েছে।
বার্তা প্রেরক:
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ
দপ্তর সম্পাদক
ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতি
Leave a Reply