September 25, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত

Oplus_131072

স্টাফ রিপোর্টার

আজ শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমির ফেলো, জীবন সদস্য ও সাধারণ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক কবি, লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবী উপস্থিত থেকে সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের নানা দিক নিয়ে মতবিনিময় করেন।

সারাদেশের খ্যাতিমান সাহিত্যিকদের সরব উপস্থিতিতে সম্মেলনটি হয়ে ওঠে চিন্তা-চেতনা ও সৃজনশীল আলোচনার মিলনমেলা। বাংলা ভাষা ও সাহিত্যের অগ্রগতি, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ ও খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য।

সভায় বক্তারা বাংলা একাডেমির ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিক অগ্রযাত্রায় একাডেমির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT