July 25, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বর্ণাঢ্য আয়োজনে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ৬ষ্ঠ ইনস্টলেশন সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ৬ষ্ঠ ইনস্টলেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ৬ষ্ঠ ইনস্টলেশন সম্পন্ন ​লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ২০২৫–২০২৬ সেবাবর্ষের ‘৬ষ্ঠ ইনস্টলেশন সেরিমনি’ এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের স্পন্সরশিপে এবং লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩, বাংলাদেশের তত্ত্বাবধানে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ এমজেএফ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ)-এর সদস্য আবুল বাশার মিন্টু, লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাওন আল আমিন এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রেসিডেন্ট আবু সিদ্দিক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় মূহুর্তে, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক এবং ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সদস্য লায়ন মোহাম্মাদ আসলাম হোসেন বিশ্বাসকে লিও আফিফা আহমেদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন।
বক্তারা নতুন নেতৃত্বের সাফল্য কামনা করে বলেন, সেবার মানসিকতা নিয়ে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি আগামীতে আর্তমানবতার সেবায় আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে লায়ন ও লিও সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT