
নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ৬ষ্ঠ ইনস্টলেশন সম্পন্ন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ২০২৫–২০২৬ সেবাবর্ষের ‘৬ষ্ঠ ইনস্টলেশন সেরিমনি’ এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের স্পন্সরশিপে এবং লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩, বাংলাদেশের তত্ত্বাবধানে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ এমজেএফ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ)-এর সদস্য আবুল বাশার মিন্টু, লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাওন আল আমিন এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রেসিডেন্ট আবু সিদ্দিক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় মূহুর্তে, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক এবং ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সদস্য লায়ন মোহাম্মাদ আসলাম হোসেন বিশ্বাসকে লিও আফিফা আহমেদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন।
বক্তারা নতুন নেতৃত্বের সাফল্য কামনা করে বলেন, সেবার মানসিকতা নিয়ে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি আগামীতে আর্তমানবতার সেবায় আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে লায়ন ও লিও সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করেছিল।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.