September 24, 2026, 10:07 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
Lions International Leo Youth Camp – RESOURGE 2025 অনুষ্ঠিত

Lions International Leo Youth Camp – RESOURGE 2025 অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
লিও নেতৃত্ব, দক্ষতা ও তারুণ্যের শক্তিকে আরও শানিত করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব ক্যাম্পে অসাধারণ সাফল্য অর্জন করেছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। প্রতিযোগিতামূলক ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্লাবটি, যা সংগঠনটির জন্য এক উল্লেখযোগ্য মাইলফলক।

গত ২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত গাজীপুরের ভাওয়ালবদর এলাকার গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় “Lions International Leo Youth Camp – RESOURGE 2025”। ক্যাম্পটির আয়োজন করে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ বাংলাদেশ। দেশব্যাপী বিভিন্ন লিও ক্লাবের তরুণ নেতৃত্ব এই ক্যাম্পে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও দলগত সক্ষমতা তুলে ধরে।

ক্যাম্পের সমাপনী BANQUET SESSION-এ উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক পিএমজেএফ, GAT এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫–২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ২০২৫–২৬ লিও মো: শাওন আহমেদ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের ক্যাম্প ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির চ্যাম্পিয়ন হওয়াকে তাঁরা শৃঙ্খলা, দলগত ঐক্য ও কার্যকর নেতৃত্বের ফল বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT