বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ আগস্ট ২০২৬, শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সেল অডিটোরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর আজীবন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।
বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB), খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI) এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর আজীবন/সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।
BSTQM-এর ৩০তম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের প্রসার ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত সদস্যরা দেশের শিল্প, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে গুণগত মান ব্যবস্থাপনা আরও কার্যকর করার মাধ্যমে টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply