July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Oplus_131072

১৯ জুলাই, ২০২৫, শনিবার রাজধানীর কচিকাঁচার মিলনায়তনে ‌জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জনপ্রিয় সংবাদপত্র দৈনিক দিন প্রতিদিন-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী এই অনুষ্ঠানটি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM-এর সদস্য এবং আইবিএফবি-এর সক্রিয় সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

বিশেষ বক্তব্যে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন—

“সাংবাদিকতা একটি জাতির বিবেক। ‘দৈনিক দিন প্রতিদিন’ বিগত ১১ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের পথচলা যেন আরও দীর্ঘ ও সমৃদ্ধ হয়, সেই প্রত্যাশা করি। পাশাপাশি, আজকের এই প্রজন্ম যেন মানবিকতা, দেশপ্রেম ও সৎ সাহস নিয়ে এগিয়ে যায়—এমন সাংবাদিকতা গড়ে তোলে, এটাই আমাদের কামনা।

আমি আশা করি, ‘দিন প্রতিদিন’ শুধু সংবাদ পরিবেশনে নয়, জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। তথ্য-প্রযুক্তির এ যুগে গুজব নয়, সত্যই যেন মানুষের কাছে পৌঁছে—এমন দায়িত্বশীলতাই সাংবাদিকদের মুখ্য গুণ হওয়া উচিত।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয় দিনটির অনুষ্ঠানমালা। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আবহ এবং পত্রিকাটির সফল পথচলার গর্বিত অনূভুতি।

সত্যের পথে এগিয়ে চলুক দৈনিক দিন প্রতিদিন—এই হোক আমাদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT