
১৯ জুলাই, ২০২৫, শনিবার রাজধানীর কচিকাঁচার মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জনপ্রিয় সংবাদপত্র দৈনিক দিন প্রতিদিন-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী এই অনুষ্ঠানটি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM-এর সদস্য এবং আইবিএফবি-এর সক্রিয় সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
“সাংবাদিকতা একটি জাতির বিবেক। ‘দৈনিক দিন প্রতিদিন’ বিগত ১১ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের পথচলা যেন আরও দীর্ঘ ও সমৃদ্ধ হয়, সেই প্রত্যাশা করি। পাশাপাশি, আজকের এই প্রজন্ম যেন মানবিকতা, দেশপ্রেম ও সৎ সাহস নিয়ে এগিয়ে যায়—এমন সাংবাদিকতা গড়ে তোলে, এটাই আমাদের কামনা।
আমি আশা করি, ‘দিন প্রতিদিন’ শুধু সংবাদ পরিবেশনে নয়, জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। তথ্য-প্রযুক্তির এ যুগে গুজব নয়, সত্যই যেন মানুষের কাছে পৌঁছে—এমন দায়িত্বশীলতাই সাংবাদিকদের মুখ্য গুণ হওয়া উচিত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয় দিনটির অনুষ্ঠানমালা। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আবহ এবং পত্রিকাটির সফল পথচলার গর্বিত অনূভুতি।
সত্যের পথে এগিয়ে চলুক দৈনিক দিন প্রতিদিন—এই হোক আমাদের প্রত্যাশা।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.