July 25, 2026, 2:49 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
মানবসেবায় অসামান্য অবদান: ড. মো: আলম মোস্তফাকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা

মানবসেবায় অসামান্য অবদান: ড. মো: আলম মোস্তফাকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা

মানবসেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ রাজউকের যুগ্মসচিব ড. মো: আলম মোস্তফাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন। এই উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন ক্লাবের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জামান বলেন, “ড. মো: আলম মোস্তফা শুধু প্রশাসনিক দায়িত্বে নয়, মানবসেবার ক্ষেত্রেও অসামান্য অবদান রেখে চলেছেন। তার এই অবদানকে স্বীকৃতি জানাতে পেরে আমরা গর্বিত।”

এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্য এবং সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ড. মো: আলম মোস্তফা তার প্রতিক্রিয়ায় বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতে আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন নিয়মিত সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। এই ধরনের সম্মাননা ভবিষ্যতে মানবসেবায় আরও বেশি মানুষকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT