
মানবসেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ রাজউকের যুগ্মসচিব ড. মো: আলম মোস্তফাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন। এই উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন ক্লাবের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জামান বলেন, "ড. মো: আলম মোস্তফা শুধু প্রশাসনিক দায়িত্বে নয়, মানবসেবার ক্ষেত্রেও অসামান্য অবদান রেখে চলেছেন। তার এই অবদানকে স্বীকৃতি জানাতে পেরে আমরা গর্বিত।"
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্য এবং সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ড. মো: আলম মোস্তফা তার প্রতিক্রিয়ায় বলেন, "এই স্বীকৃতি আমার জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতে আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।"
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন নিয়মিত সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। এই ধরনের সম্মাননা ভবিষ্যতে মানবসেবায় আরও বেশি মানুষকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.