September 24, 2026, 11:02 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
পূবাইলে ১২ বছরের শিশু অপহরণের অভিযোগ, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

পূবাইলে ১২ বছরের শিশু অপহরণের অভিযোগ, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার: গাজীপুরের পূবাইল থানার করমতলা হারবাইদ এলাকায় ১২ বছর বয়সী এক নাবালিকা শিশুকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা মোসাঃ জুলেখা আক্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়ে দ্রুত উদ্ধার, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি সহায়তা চেয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, অপহৃত শিশু মোসাঃ ইতি আক্তারের জন্ম ১৩ ডিসেম্বর ২০১৩। তার বর্তমান বয়স ১২ বছর ৭ মাস। গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে রাশেদুল, নাসির, রুবেল, সুমন, নাসিমা ও সুমিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ব্যক্তি জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা শিশুটির বাবা মো. ইউসুফকে মারধর করে এবং ১২ বছর বয়সী শিশুটিকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী আরও দাবি করেন, ঘটনার পরদিন ৯ জুলাই ২০২৬ তারিখে তিনি পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরও অদ্যাবধি কোনো কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

লিখিত আবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি অভিযুক্তদের পক্ষ নিয়ে তাকে মামলা করতে বাধা ও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এতে অপহৃত শিশুটির নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

আবেদনকারী নিজেকে অসচ্ছল উল্লেখ করে বলেন, আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করার আর্থিক সামর্থ্য তার নেই। তাই তিনি পুলিশ কমিশনারের কাছে দ্রুত তদন্ত করে নাবালিকা শিশুটিকে উদ্ধার, অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT